• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৩:৩১
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৩:৩১

প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

ফরিদপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন। তারেক রহমানকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হন।

সোমবার (১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা ধরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ফরিদপুরের হাজারো নেতাকর্মী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।