• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:২৮
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:২৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় ও মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন স্থানে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।

এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

যদিও মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবুও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে কর্মসূচি অব্যাহত রেখেছেন।

দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে তারা সড়কে অবস্থান নেন। পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উত্তরায় দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।