• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৩:২৭
আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৩:২৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হওয়া এবং সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

মিছিল থেকে ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দে’ স্লোগান দেওয়া হয়। এ সময় হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা।

মশাল মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম