• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজশাহীতে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:১৩
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:১৩

9602

রাজশাহীতে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে পদ্মা আবাসিক এলাকার সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। তারা নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি টেকসই নগর গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আরডিএ সূত্রে জানানো হয়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, উন্মুক্ত স্থান এবং সংস্থার বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু বৃক্ষরোপণ নয়, চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মো. মারুফ হোসেন জীবন, মো. শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা রোপণ করা গাছের চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও সবার। আরডিএর এ উদ্যোগ রাজশাহীর পরিবেশ উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিচ্ছন্ন-নির্মল নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরডিএর এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রথম দিনে আরডিএ পার্কে করা হয়। ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতেও রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com