• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:২১
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:২১

9605

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিয়ের পর ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা দুই সামলেই সময় কাটাচ্ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ককটেল ২’ নিয়ে আলোচনার মধ্যেই দুঃসংবাদ এলো ভক্তদের জন্য। শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে নির্মাণাধীন ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। এতে তাঁর নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন বা অতিরিক্ত চাপের কারণে এমন চোট লাগতে পারে। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এত গুরুতর পেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা চিকিৎসকদেরও বিস্মিত করেছে বলে জানা গেছে।

আঘাতের পর দ্রুত চিকিৎসা নেওয়া হয়েছে রাশমিকার। চিকিৎসকেরা তাঁকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে এই সময়ের মধ্যে তাঁর সব ধরনের শুটিং কার্যক্রম স্থগিত থাকবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা। বিয়ের পর এই প্রথম স্বামী-স্ত্রী হিসেবে ‘রাণাবলী’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন তারা। এর আগে ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ ও ‘অর্জুন রেড্ডি’ ঘিরে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

উল্লেখ্য, শুটিং সেটে আহত হওয়ার ঘটনা রাশমিকার জন্য নতুন নয়। এর আগেও ‘সিকান্দার’ সিনেমার কাজ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন বলিউড তারকা সালমান খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com