• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৫:১৭
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৫:১৭

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত তালিকায় জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্যকে (এমপি) ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।

এর আগে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। এজন্য তাদের তালিকা নিয়েই ভোটার তালিকা প্রকাশ করে ইসি।