জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরের পাশে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া ও মোনাজাতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মীদের জন্যও দোয়া করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।












