• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৩:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৩:৩২

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে নির্বাচন কার্যালয়ে এসে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রস্তাব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার প্রার্থিতার সমর্থন দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী দিয়েছে বিএনপি। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।