• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:৪১
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:৪১

9656520

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কুয়াকাটা অথবা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি, কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটা এয়ারপোর্ট তৈরির। সেখানে যাতে একটা অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা যায়। তাহলে মানুষের অনেক সুবিধা হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দায়িত্ব পাওয়ার পর প্রবাসীদের জন্য কিছু একটা করার চেষ্টায় আছি। আমাদের দেশে ১৮ কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব নয়। সেজন্য বৈদেশিক বাজার কীভাবে সম্প্রসারণ করা যায়, সেটা নিয়ে কাজ করছি। আমাদের প্রবাসীরা শুধু নিচু স্তরে কাজ না করে, যাতে উচ্চ স্তরেও কাজ করতে পারে, সেটা নিয়েও কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, স্বাভাবিকভাবে সরকারি অফিসার এবং কর্মকর্তারা দীর্ঘ সময় একটা দায়িত্বে থাকলে, সেখানে একটা সিন্ডিকেট তৈরি করে। এজন্য তাদের বদলি হয়ে থাকে। অনেকে তদবির করে পাঁচ থেকে সাত বছর এক জায়গায় থাকে। আমার মতে, তিন বছরের বেশি তাদেরকে ওই পদে রাখা উচিত নয়। এটা করলে কাজটা গতিশীল থাকবে।

তিনি আরও বলেন, এটা পরিষ্কার কথা যে, বাংলাদেশে তো রাতারাতি দুর্নীতি-অনিয়ম এগুলো পরিষ্কার হয়ে যাবে না। কারণ এগুলো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস হয়ে এসেছে। তবে, এগুলো আস্তে আস্তে কমিয়ে আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, গত ১৭ বছর ধরে দেশে ছিল একদলীয় শাসন ব্যবস্থা। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের জন্য ৫ বছর পরপর আন্দোলন করতে হয়েছে। আন্দোলনের কারণে জ্বালাও-পোড়াও করতে হয়েছে। এতে দেশেরই ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুর্তজা সাইফুল জাকির।

এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিন্টু, সাংবাদিক ফোরকান আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম উজ্জ্বল, গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খানসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com