• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিথ্যার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৪:০৭
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৪:০৭

9659852

মিথ্যার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শেয়ার করে নেন। তার এসব পোস্টে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেন তিনি। নজর কাড়েন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নতুন এক দর্শনের কথা তুলে ধরেন প্রভা।

অভিনেত্রী প্রভা এক পোস্টে লিখেছেন, সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়; বরং যে সম্পর্ক মানসিক শান্তি, পরিচয় ও মানসিক স্বাস্থ্য নষ্ট করছে, তা মেনে নিয়ে সরে আসা। তিনি বলেন, শুধু নিজের প্রয়োজনেই পাশে থাকা মানুষ বা সীমা লঙ্ঘনকারী সম্পর্ক মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। পরিবর্তনের আশায় মানুষ অনেক চেষ্টা করলেও একসময় বুঝতে পারে, এতে সে নিজেকেই হারিয়ে ফেলছে।

প্রভা আরও বলেন, ক্ষতিকর সম্পর্ক বা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা নির্মমতা নয়, বরং সাহসিকতা ও আত্মসম্মান রক্ষার সিদ্ধান্ত। যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় বা বেড়ে ওঠা সম্ভব নয়। তাই কখনো কখনো ছেড়ে দেওয়াই নিজেকে বাঁচানোর এবং ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com