• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৭:১১
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৭:১১

96598569

পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তাঁর এক পুত্রবধূর সমস্ত রাজকীয় সম্মান ও উপাধি কেড়ে নিয়েছেন। ৩৩ বছর বয়সি ওই পুত্রবধূর নাম পেঙ্গিরান রাবিয়াতুল আদাবিয়া। রাজপরিবারের সঙ্গে মানানসই নয় এমন ‘অশোভন’ আচরণ এবং ৮০ বছর বয়সি সুলতানকে অসম্মান করার কারণেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

তবে পেঙ্গিরান ঠিক কী এমন করেছেন যার কারণে সুলতান এতটা রেগে গেছেন, সে বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ব্রুনাইয়ের রাজপ্রাসাদ থেকে সরাসরি সুলতানের নির্দেশেই এই ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় শুধু বলা হয়েছে, রাজপরিবারের একজন সদস্যের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ একেবারেই আশা করা যায় না।

২০১৫ সালে ব্রুনাইয়ের রাজপুত্র আবদুল মালিকের সাথে পেঙ্গিরানের বিয়ে হয়। টানা ১০ দিন ধরে রাজপ্রাসাদে তাদের জমকালো বিয়ের উৎসব চলেছিল। এই দম্পতির চারজন মেয়ে রয়েছে। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, পেঙ্গিরানের উপাধি কেড়ে নেওয়া হলেও তার চার মেয়ের রাজকীয় সম্মান ও উপাধি আগের মতোই বহাল থাকবে।

মালয়েশিয়ার পাশে অবস্থিত ব্রুনাই ছোট্ট একটি দেশ হলেও বেশ ধনী। ১৯৮৪ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকে হাসানাল বলকিয়াহ একাই দেশটির সুলতান এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাচ্ছেন। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা রাজা।

এর আগে সমকামী সম্পর্ক ও পরকীয়ার শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডের আইন চালু করার প্রস্তাব দিয়ে তিনি সারা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। সেসময় জর্জ ক্লুনির মতো বিখ্যাত তারকারাও তার ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com