• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৪:২১
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৪:২১

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন।

রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছায়ের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সঙ্গে বিএনপির পক্ষে দলটি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলে তিনি তাদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র সঠিক হিসেবে গ্রহণ করা হয়েছে।


এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রমের পক্ষে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদের মনোনয়পত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

আগামী ২০ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।


নতুন সংবিধান নয়, সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: চিফ হুইপ
নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রমের পক্ষে দুটি মনোনয়পত্র প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তার নিকট নির্বাচন ভবনে তার কার্যালয়ে দাখিল করা হয়েছে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজন।’

তিনি জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।