জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবমনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে রিজভীর বাসভবনে গিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাকালে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

