• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এনসিপি সাংগঠনিক বিস্তারে কী কী করছে জানালেন সারজিস আলম

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৩:১৮
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৩:১৮

এনসিপি সাংগঠনিক বিস্তারে কী কী করছে জানালেন সারজিস আলম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও সাংগঠনিক কার্যক্রম বাড়াতে কাজ করছে। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং ছাত্র, যুব ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংগঠনের কার্যক্রমে যুক্ত করতে কাজ চলমান আছে।’

এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, ‘আমরা আর আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো পোষা বিরোধীদল বাংলাদেশে দেখতে চাই না।’

এনসিপি নেতা বলেন, ‘দলের কার্যক্রম পরিচালনায় নির্দিষ্ট সময়সূচি ও পরিকল্পনা রয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতাদের সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র, যুব ও নারী সংগঠনের নেতাকর্মীদেরও কার্যক্রমে আরও বেশি যুক্ত করা হচ্ছে। কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তাদের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবাইরুল হাসান আরিফ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির খান তালাত মাহমুদ রাফি। এ ছাড়া সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতৃবৃন্দসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com