• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:১৮
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:১৮

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার ওসি দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিদিশার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় দুই বছরের সাজাও হয়েছে। সাজার পরোয়না থাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে একটি মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় ওই মামলা করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।