• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৪:২১
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৪:২১

96333260 1

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধঅত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ
অনুষ্ঠানে আরও ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

অংশগ্রহণ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সারা দেশেই দলের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com