• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৯:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৯:৫২

96002 2

নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এই কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে গণতন্ত্রের নামে দীর্ঘদিন স্বৈরশাসন চলেছে। বর্তমানে সরকারকে দেশ পুনর্গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণের বড় দায়িত্ব নিতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশ পুনর্গঠনে সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। এ জন্য সব রাজনৈতিক জোট ও পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে।’

নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতির সুফল পেতে দেশের মানুষকে কিছুটা সময় দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ধৈর্য্য ধরে কাজ করার কোনও বিকল্প নেই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com