• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ছিলেন প্রধান অনুপ্রেরণা: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:০৫

আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ছিলেন প্রধান অনুপ্রেরণা: রিজভী

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
যে কোনো আন্দোলন ও সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর পুরো জীবন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ছিলেন যুগান্তরের কবি।

তিনি বলেন, অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে শিখিয়েছেন নজরুল। দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামেও তাঁর বাণী ও আদর্শ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণআন্দোলনে কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যতম প্রধান অনুপ্রেরণা। এখনো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com