• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে: মাহদী আমিন

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:০০
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:০০

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে: মাহদী আমিন

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন,‌ এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে চীনের চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা বলেন।

চীনের চিয়াংশি প্রদেশে আয়োজিত এক সম্মেলনে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝেং পেংউ এতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, এ উদ্যোগ বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করবে।

সমঝোতার আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ, দ্বিভাষিক শিক্ষা উপকরণ, গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, শিল্প সংযোগ এবং বাংলাদেশে চীনা বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতা করা হবে। সম্মেলনে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার’, ‘বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার’ এবং ‘বাংলাদেশ চাইনিজ ল্যাঙ্গুয়েজ + স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন সেন্টার’ও উদ্বোধন করা হয়।

মাহ্দী আমিন বলেন, সমঝোতা স্মারকটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব সুযোগে রূপ দেওয়া হবে। বৃত্তি, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিল্প সংযোগ, ডিজিটাল প্রযুক্তি, রোবোটিক্স ও স্মার্ট উৎপাদনের মতো ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিই মূল লক্ষ্য। তিনি বাংলাদেশ ও চীনের শিক্ষাগত সহযোগিতাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা, প্রযুক্তি, কারিগরি প্রশিক্ষণ ও শিল্প উন্নয়নে চীনের অর্জনের প্রশংসা করে বলেন, আধুনিক ও শিল্প-সংযুক্ত বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী বাংলাদেশ। তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে মানসম্মত কারিগরি শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ ও আধুনিক দক্ষতায় দক্ষ করে তুলতে পারলে তারা বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক জনশক্তিতে পরিণত হবে।

তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণে বাংলাদেশ ও চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, ধারাবাহিক সহযোগিতা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিয়াংশি প্রদেশে আয়োজিত সম্মেলনে চীনের ১৯টি বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শিল্পোদ্যোক্তারা অংশ নেন। সম্মেলনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও উদ্বোধন করা তিনটি সহযোগিতা প্ল্যাটফর্মের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং শিল্প-শিক্ষা সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com