• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ায় নারী যাত্রীদের স্বস্তির বাহন মহিলা বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২

বগুড়ায় নারী যাত্রীদের স্বস্তির বাহন মহিলা বাস

বগুড়ায় নারী যাত্রীদের স্বস্তির বাহন মহিলা বাস

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

উদ্বোধনের দিন থেকেই বগুড়া শহরের সাতমাথা থেকে শেরপুর রুটে দিনে একবার এবং মোকামতলা রুটে দুইবার মহিলা যাত্রী নিয়ে বাস চলাচল করছে। নতুন এই বাস সার্ভিসে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টায় একটি মহিলা বাস বগুড়ার সাতমাথা থেকে যাত্রী নিয়ে শেরপুরের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল ৪টায় বগুড়া শহরে ফিরে আসে। একই সময়ে সাতমাথা থেকে আরেকটি মহিলা বাস মোকামতলার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি সকাল ৮টা ২০ মিনিটে মোকামতলা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়। পরে দুপুর ১২টায় আবার সাতমাথা থেকে মোকামতলার উদ্দেশে ছেড়ে গিয়ে বিকেল ৪টায় বগুড়া শহরে ফিরে আসে।

বিআরটিসি বগুড়া ডিপো সূত্রে জানা গেছে, বগুড়া থেকে শেরপুরের দূরত্ব ২৭ কিলোমিটার। এ পথে বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। আর বগুড়া-মোকামতলা রুটের দূরত্ব ২৬ কিলোমিটার এবং ভাড়া ২০ টাকা।

বুধবার মোকামতলা রুটের মহিলা বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, নতুন এই সার্ভিস নিয়ে তাদের মধ্যে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া রয়েছে।

টিএমএসএসে চাকরি করেন সুমাইয়া আক্তার। তিনি বলেন, এই প্রথম মহিলা বাস সার্ভিসে উঠলাম। খুব ভালো লাগছে। কোনো ঝামেলা নেই।

শিক্ষিকা মুক্তা আক্তার বলেন, আমিও প্রথমবার মহিলা বাস সার্ভিসে উঠলাম। সাধারণ বাসে পুরুষ যাত্রীদের সঙ্গে চলাচল করতে অনেক সময় বিব্রত বোধ হয়। মহিলা বাসে উঠে বেশ ভালো লাগছে। এজন্য সরকারকে ধন্যবাদ।

মাদ্রাসাছাত্রী সাউদা বলেন, মহিলা বাস লেখা দেখে দ্রুত এগিয়ে এলাম। এই বাসে স্বাচ্ছন্দ্য ও মর্যাদা নিয়ে চলাফেরা করা যায়।

গৃহিণী খায়রুন নাহার বলেন, প্রতিদিন সিএনজিতে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া-আসা করি। এতে ভাড়াও বেশি দিতে হয়। আবার পুরুষদের সঙ্গে বসে অনেক সময় তিক্ত কথাও শুনতে হয়। মহিলা বাস সার্ভিস চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

মহিলা বাসের চালক খোদেজাতুন কোবরা বলেন, ড্রাইভিং আমার ভালো লাগে। তাই প্রশিক্ষণ নিয়ে মহিলা বাস সার্ভিসের চালক হয়েছি। মহিলাদের সেবা দিতে পেরে আমি গর্বিত।

বাসটির সুপারভাইজার ঈশিতা আক্তার বলেন, আমি একজন নারী। নারী যাত্রীদের সেবা দিচ্ছি। তারাও এই বাসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।”

বিআরটিসির ম্যানেজার সাফিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তিনটি জেলায় মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও এই সার্ভিস চালু করার সরকারের পরিকল্পনা রয়েছে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com