• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, স্ত্রীসহ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পথচারী আহত

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪

বগুড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, স্ত্রীসহ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পথচারী আহত

বগুড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, স্ত্রীসহ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পথচারী আহত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। তাঁরা জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামের এক পথচারী আহত হয়েছেন। তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। এ সময় গাড়িতে তাঁর স্ত্রীও ছিলেন। তাঁদের সঙ্গে পুলিশের একটি নিরাপত্তা গাড়ি ছিল।

পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।
নাজমা আরা বেগম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর স্ত্রী
কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর নিরাপত্তা গাড়িটি আগে চলে যায়। এর পরপরই ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে নেমে যায়।

প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী ও আমি দুজনই আহত হয়েছি। শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।’

ঢাকা থেকে সরকারি গাড়িতে করে প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন
ঢাকা থেকে সরকারি গাড়িতে করে প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেনছবি :সংগৃহীত
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে অন্য একটি গাড়িতে জয়পুরহাট পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com