• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেবীগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা পরিষ্কার করা হবে। বিদ্যুৎ বিতরণব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নেওয়া এই কার্যক্রমকে ‘রাইট অব ওয়ে’ রক্ষণাবেক্ষণ কাজ বলা হচ্ছে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে দুর্ঘটনা এড়াতে দেবীগঞ্জ পৌরসভা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে।

এদিকে, বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানাতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com