• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এম সাইফুর রহমানের অবদান চিরস্মরণীয়: কাইয়ুম চৌধুরী

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩

965985552

এম সাইফুর রহমানের অবদান চিরস্মরণীয়: কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি
ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করে গেছেন। দেশ ও মাটির প্রতি তাঁর ভালোবাসা এবং দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আজকের আধুনিক সিলেটের দৃষ্টিনন্দন উন্নয়ন, রাস্তাঘাট, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সিলেট বিভাগের চার জেলায় অজস্র অবকাঠামো নির্মাণ হয়েছে এম সাইফুর রহমানের হাত ধরে। সিলেটের সাধারণ মানুষ তাঁকে হৃদয়ে ধারণ করে রেখেছে। আজও যেকোনো উন্নয়নের কথা উঠলে মানুষ শ্রদ্ধার সঙ্গে তাঁর নাম স্মরণ করে।”

তিনি আরও উল্লেখ করেন, মরহুম এম সাইফুর রহমান জাতীয় সংসদে রেকর্ড ১২ বার বাজেট পেশ করেছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য ২০০৫ সালে তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।Maps

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু, অধ্যক্ষ জিল্লুর রহমান সোয়েব, কামরুল হাসান শাহিন, সালেক চৌধুরী; যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, শাকিল মোর্শেদ; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আহমেদ সোলেমান, আতাউর রহমান কাচা, শওকত মিয়া, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ, মাহবুব হাসান, জাহেদূর রহমান মুক্তার আহমদ, জুনেদ আহমদ, আব্দুল মজিদ, রাজু আহমেদ, রাসেল আহমেদ, নাছিম আহমেদ, ফয়সাল আহমদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com