শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গ্রুপিং না করে সরকারের গৃহীত প্রকল্পগুলোর সুফল সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, “ব্যক্তি পছন্দের বা অপছন্দের বিষয়টি মুখ্য নয়, উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে। উন্নয়নকে ঘৃণা করে কোনোভাবেই অগ্রসর হওয়া যাবে না।”
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে ৭৫০ জন উপকারভোগীর মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০জন উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক তুলে দেয়া হয়।











