• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, ‘বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে’

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৪
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৪

966663201

পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, ‘বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে’

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বললেন, বেয়াদবদের নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত আইনকে প্রয়োগ করতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন তিনি।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আজকে দেখলাম নাসীরুদ্দিন পাটওয়ারী বলছে হই হই, গেল কই-যুবদল গেল কই, ছাত্রদল গেল কই।
এটা রাজনীতির কোন স্টাইল, আমি বুঝতে পারলাম না।’ ‘আমি বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে বলছি না, কিন্তু বেয়াদবদের নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত আইনকে প্রয়োগ করতে হবে’যোগ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com