• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরোধীদল আন্দোলনের কোন ইস্যু না পেয়ে লংমার্চ শুরু করেছে: শামা ওবায়েদ

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৫
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৫

960001

বিরোধীদল আন্দোলনের কোন ইস্যু না পেয়ে লংমার্চ শুরু করেছে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

বিরোধীদল আন্দোলনের কোন ইস্যু না পেয়ে লংমার্চ শুরু করেছে বলে মন্তব্য করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি আরও বলেন, ‘‘আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক।‘’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,। তারা নিজেরাও জানে দেশে কোন সমস্যা নাই। বিরোধী দল বলে দেশে তেল নেই, তাহলে এত বড় লংমার্চ তারা কিভাবে হাজার হাজার গাড়ি নিয়ে করছে। এসব বিভ্রান্তি না ছড়িয়ে তিনি তাদেরকে সংসদে এসে কথা বলার অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার এমএন একাডেমী স্কুল মাঠে গাছের চারা রোপন করেন। এরপর সেখান থেকে একটি রেলি বের করে নগরকান্দা পৌরসভা বিভিন্ন সড়ক ঘুরে কুমার নদীর সামনে গিয়ে শেষ হয়। এরপর তিনি কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা হাফেজ শরীফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com