• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারো আনুগত্য না করে চাঁদাবাজদের আইনের আওতায় আনুন’

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৮
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৮

966665252

কারো আনুগত্য না করে চাঁদাবাজদের আইনের আওতায় আনুন’

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের কোনো দলের আনুগত্য করার দরকার নেই। ক্ষমতাসীনের কেউ হোক কিংবা অন্য যেকোনো দলেরই হোক, যারা চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা।’

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে আহত নেতা দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘হামলায় গুরুতর জখম দেলোয়ার এখনো শঙ্কামুক্ত নন। তার ওপর এই নৃশংস হামলার ঘটনা কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ দিক আবারও সামনে নিয়ে এসেছে। আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ থাকলে কোনো রাজনৈতিক নেতা বা সাধারণ নাগরিককে এভাবে রামদার কোপে জখম হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর মুখোমুখি হতে হতো না।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক মাসে দেশের সবকটি সূচকেই চরম অবনতি দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে প্রকাশ্যে চাঁদাবাজি, মারামারি ও দখলের পরিবেশ তৈরি হয়েছে। এমনকি গ্রামীণ এলাকায় মহিষ চরানোর মতো সাধারণ বিষয় থেকেও চাঁদা দাবি করার খবর আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা

তিনি বলেন, দেলোয়ার হোসেনের ওপর যারা বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন নেতার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক, চট্টগ্রাম মহানগর এনসিপির মীর শোয়াইব, চট্টগ্রাম জেলা দক্ষিন জেলা এনসিপির সংগঠনিক সম্পাদক সিফাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির জুলাই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের আনোয়ারায়র চাতরী চৌমুহনী বাজারে মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাত) দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদারপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com