• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১

দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১২-১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর শক্ত প্রতিরোধের মুখে পড়ে তাদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।

বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া পার করে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। পুশ-ইন ঠেকাতে ওই সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীও পাহারায় রয়েছে।

ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান জানান, বিএসএফ রাতে কাঁটাতারের বেড়া পার করে কয়েকজন ভারতীয়কে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিলে বিজিবি ও গ্রামবাসীর যৌথ বাধার মুখে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com