শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ব্যাংক এশিয়া পিএলসি মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক এশিয়া এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে সম্প্রতি ঢাকার লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই মোহাম্মদ সাইফুদ্দৌলা। এতে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আখতারউদ্দিন মাহমুদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তাঁরা সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন।
আ/আ











