• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে ৬ শিশুসহ ১১ জনের প্রাণহানি

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে ৬ শিশুসহ ১১ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে ৬ শিশুসহ ১১ জনের প্রাণহানি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে আগুনে একটি বাজারের বেশ কয়েকটি দোকান ও বাড়ি পুড়ে যায়।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে স্থানীয় সময় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের বেশ কয়েকটি দোকান ও ভবনে তা ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরং।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে দগ্ধ ১১ জনের লাশ উদ্ধার করে। তাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। শিশুদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

আগুন তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়।

পুলিশ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হেনরি বলেন, আগুনের ভয়াবহতা এবং দোকান ও বাড়িগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।

ইন্দোনেশিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। গত ডিসেম্বরে মধ্য জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন মারা যান। ভবনের নিচতলায় একটি ড্রোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।

এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com