• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮

রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর সিএনএনের

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলের মিজিরগি পর্বতে এ ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে ছিল।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজে থেকেই পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে ৫০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং আবারও তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মিজিরগি পর্বত রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু শৃঙ্গ। সেখানে বৈরী আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আ/আ