• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শেখ হাসিনার উদ্দেশে দুলু সাহস থাকলে দেশে আসেন

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯

শেখ হাসিনার উদ্দেশে দুলু সাহস থাকলে দেশে আসেন

শেখ হাসিনার উদ্দেশে দুলু সাহস থাকলে দেশে আসেন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল প্রমুখ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের সময় নাটোরে অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয় নাই। শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।

তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে যখন বিএনপির জন্ম হয়, তখন আমি স্কুলের ছাত্র। সেই সময় থেকে আমি বিএনপিকে ভালোবাসতাম এবং এই সংগঠনের সাথে জড়িত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহার শান্তিপুর্ণ রাজনৈতিক জীবনে যে আদর্শ রেখে গিয়েছেন, সেটা দেশের মানুষ আজীবন মনে রাখবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের জন্ম না দিলে আজকে আমি প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে থাকতে পারতাম না, সংসদে হুইপ হতে পারতাম না। আমি একজন বিএনপির কর্মী, এটাই আমার গর্ব। আমি বিএনপির কর্মী হিসেবে থেকেই মরতে চাই।

তিনি বলেন, আগের আর এখনকার রাজনীতির মধ্যে অনেকে তফাৎ। এখন রাজনীতিকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। আমি বিএনপির অনেক নেতার সাথে রাজনীতি করেছি, কিন্তু জিয়াউর রহমানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি দেখি নাই।

তিনি বলেন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে বলেছিল একদিনের জন্য শান্তিতে ক্ষমতায় থাকতে দেবো না। ঠিক একই সুরে বর্তমান বিরোধী দল জামাত ইসলাম তারেক রহমান সরকারকে বলছে, শান্তিতে ক্ষমতায় থাকতে দিবে না। তাই তারেক রহমানকে আরও সতর্ক থাকতে হবে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com