• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

দুই মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪

দুই মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

দুই মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর জবাবে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ওই জাহাজগুলোতে পালটা হামলা চালায়।

এ ছাড়া আরও ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজ’কে লক্ষ্য করারও দাবি করেছে আইআরজিসি। তাদের অভিযোগ, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের প্ররোচনা ও সহযোগিতায় হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায়’ প্রবেশের চেষ্টা করছিল।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার’ আওতায় রয়েছে।

তবে হামলার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com