• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিএনপি শুধু কথা বলার দল নয়, তারা কথা বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রস্তুতির খোঁজখবর নেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়। বাংলাদেশের মানুষ সবসময় বিএনপির প্রতি আস্থা রেখেছে। আগামী দিনেও এ আস্থা অটুট থাকবে।

তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন। একইদিন ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফুলগাজীর শ্রীপুরে তার মাতুলালয় মজুমদার বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সফরটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com