• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যশোর শিক্ষাবোর্ড নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫

যশোর শিক্ষাবোর্ড নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

যশোর শিক্ষাবোর্ড নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি (২০২৬) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১ হাজার ৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও নতুন করে পাশ করেছে ৩৮০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে খাতা পুনর্নিরীক্ষণে ফলাফল ঘোষণার সময় এসব তথ্য তুলে ধরেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ২৫ বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে ১ হাজার ৬৮৪ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও পাশ করেছে ৩৮০ শিক্ষার্থী।

নতুন করে পাশ করা ৩৮০ জনের মধ্যে এ গ্রেড পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৩ জন, বি গ্রেড পেয়েছে ৩৩ জন, সি গ্রেড পেয়েছে ১৯ জন, ডি গ্রেড পেয়েছে ৩২৪ জন।

এছাড়াও ফলাফল পরিবর্তিতদের মধ্যে ডি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন ও সি গ্রেড পেয়েছে ১৪ জন। সি থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ১ জন ও বি গ্রেড পেয়েছে ৬৫ জন। বি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ১২ জন ও এ মাইনাস পেয়েছে ১৫০ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন ও এ গ্রেড পেয়েছে ৩০৮ জন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষাবোর্ডে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এবারই সর্বপ্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। যার ফলে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

জিপিএ-৫-এর সংখ্যাও বেশ কিছু বেড়েছে। যেসব শিক্ষকদের ত্রুটির জন্য এসব ভুল হয়েছিল সেসব শিক্ষকদের বিরুদ্ধে পরীক্ষা আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com