• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মতামত

মাননীয় প্রধানমন্ত্রী, সেনাপ্রধানকে সরানোর আত্মঘাতী ভুল করবেন না!

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৭
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৭

 

রেজা আহমেদ ফয়সল চৌধুরী

খবর ভালো নয়! রাজধানীর ‘উত্তর পাড়ার’ অভ্যন্তরীণ হাওয়া নাকি কিছুটা গরম হয়ে উঠেছে। আমার কান পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে, তা রীতিমতো উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর তথাকথিত শুভাকাঙ্ক্ষী ও পরামর্শকরা নাকি বলছেন—‘চুপ্পু মামাকে’ যেভাবে ধূর্ত কৌশলে বিদায় করে বাড়ি পাঠানো হয়েছে, ঠিক একইভাবে নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবকেও সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হোক!
স্বাভাবিকভাবেই এই চক্রান্তের আভাস পেয়ে সেনাপ্রধান ক্ষুব্ধ ও মনক্ষুণ্ন হয়েছেন। ভেতরের খবর হলো, তিনিও স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে হুঙ্কার দিয়েছেন— মাথার —— উড়িয়ে দিব। সব কিছুরই একটা সীমা থাকা দরকার!
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যারা এই মুহূর্তে সুপরামর্শ দেওয়ার নামে ঘিরে রেখেছে, তারা কিন্তু আদেও ভালো মানুষ নয়। গতকাল যখন একটা পোস্ট দিয়েছিলাম, তখন আপনার কিছু অন্ধ চামচা এসে আমাকে ‘সানি সাহেব’ কে—তা শেখানোর চেষ্টা করে। মাননীয় প্রধানমন্ত্রী, এই সানি সাহেব আর রুম্মন সাহেব আসলে কে, সেটা আপনি নিজে ওই চাটুকারদের একটু বুঝিয়ে বলে দিন। আমি মুখ খুলতে চাই না, আমি বললে হয়তো আপনি নিজেও বড্ড কষ্ট পাবেন। যুক্তরাজ্যের প্রয়াত বিএনপি নেতা কমর উদ্দিন ভাই তো আপনার কাছে এই সানি সাহেবকে নিয়ে গিয়েছিলেন! তারপরের ভেতরের ইতিহাস তো লন্ডনের প্রতিটি দেয়ালে দেয়ালে কান পাতলেই শোনা যায়। সে যাক, আজ সানি সাহেবকে নিয়ে আর কথা বাড়িয়ে কাদা ছিটানো বন্ধ রাখলাম। আর হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এসে যারা আমাকে ‘সাংবাদিকতা’ শেখানোর ব্যর্থ চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বিতর্কিত সেফুদার ভাষায় বলতে হয়—এরা নিছক মূর্খ, ছোটলোক আর জ্ঞানহীন!
একটি কথা ধ্রুব সত্য—সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একজন খাঁটি দেশপ্রেমিক এবং অত্যন্ত ভালো মানুষ। আমি যদি ওয়াকার সাহেবের জায়গায় থাকতাম, তবে সেই কবেই রাষ্ট্রক্ষমতা নিজের কুক্ষিগত করে নিতাম! কিন্তু ওয়াকার সাহেব মোটেও ক্ষমতালিপ্সু নন। বিগত ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত যখন দেশ সম্পূর্ণ সরকারহীন, অভিভাবকহীন অবস্থায় ভাসছিল, তখন তিনি বারবার সর্বোচ্চ পেশাদারিত্বের প্রমাণ দিয়ে দেশকে চরম নৈরাজ্য থেকে বাঁচিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাহেব কিংবা জেনারেল ওয়াকার সাহেবকে নিয়ে এ দেশের কতজন কত কথাই না বলেছে। আমারই অত্যন্ত ঘনিষ্ঠ এক কলিগ, সাংবাদিক, লেখক ও ইউটিউবার বন্ধু তো অকথ্য ভাষায় গালাগালি করে বারবার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে—ওয়াকার সাহেব নাকি যেকোনো সময় বন্দুকের নলের মুখে ক্ষমতা কেড়ে নেবেন! তারা ভেবেছিলেন রাষ্ট্রপতি আর সেনাপ্রধান মিলে ইউনূস সরকার তথা বর্তমান সরকারকে অস্থিতিশীল করে তুলবেন। কিন্তু জল্লাদের সেই মিথ্যা আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেনাপ্রধান।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে সমস্ত আমলাদের ওপর অন্ধ ভরসা রাখছেন, বিশেষ করে আপনার মুখ্য সচিব আব্দুস সাত্তার—আমি কিন্তু অনেক আগেই আপনাকে এদের ব্যাপারে চরম সাবধান করে দিয়েছিলাম। এই সাত্তার, চানাচুর গনি আর মনজের মুর্শেদ—তিনজনই চরম বাজে ও সুবিধাবাদী প্রকৃতির আমলা। এরা আপনার সরকারকে ক্রমাগত ভুল পথে চালিত করছে, সম্পূর্ণ ‘মিসগাইড’ করছে। সেদিন ব্রিটেনের মেইনস্ট্রিম রাজনীতির এক হাই-প্রোফাইল পার্টিতে এই সাত্তার সাহেবের অতীত ও বর্তমান কার্যকলাপ নিয়ে এমন কিছু বিস্ফোরক কথা শুনেছি, যা নিয়ে খুব শীঘ্রই আমি আরেকটি সচিত্র কলাম লিখব।
নাসিমুল গনিকে আপনি আবার কোন আক্কেলে এক বছরের চুক্তিতে ফিরিয়ে নিলেন? সেদিন দেখলাম, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির শপথ গ্রহণ অনুষ্ঠানকে তারা একেবারে ‘হযবরল’ করে ফেলল! একটা সাধারণ মাইক্রোফোন পর্যন্ত ঠিকমতো কাজ করছিল না। দেশের মহামান্য রাষ্ট্রপতি যেখানে শপথ নেবেন, সেখানে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় থাকবে—এটাই তো স্বাভাবিক। অথচ এই অপদার্থ আমলারা সেখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
অনুরোধ রইল মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই চামচা আমলাদের কু-পরামর্শ শুনে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, গেলেই কিন্তু সমূহ বিপদে পড়বেন। যদি নিজের ও দেশের মঙ্গল চান, তবে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব আর মন্ত্রিপরিষদ সচিবকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দিন। কিন্তু ভুলেও জেনারেল ওয়াকার সাহেবকে এভাবে গায়ের জোরে সরাতে যাবেন না। মনে রাখবেন—সাবেক রাষ্ট্রপতি আর সেনাবাহিনীর প্রধান কিন্তু এক জিনিস নয়! এর পরিণতি দেশের জন্য সমূহ বিপর্যয় ডেকে আনতে পারে।
ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। চারপাশের এই নোংরা চক্রান্ত আর সুবিধাবাদীদের বলয় দেখে আপনার জন্য আমার বড্ড ভয় হয়! আল্লাহ আপনার সহায় হউন। আমীন।

রেজা আহমেদ ফয়সল চৌধুরী

  • সভাপতি, ইউকে বাংলা প্রেস ক্লাব
  • ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল ইউরোপ বাংলা ও ইংলিশ আইপিটিভি
  • www.channeleuropeenglish.tv | www.channeleurope.tv
  • [email protected]
  • স্থান: লন্ডন | তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি

রেজা আহমেদ ফয়সল চৌধুরীর ফেইস বুক থেকে নেওয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম