• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ব্রিটিশ সেনাপ্রধান ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২

ব্রিটিশ সেনাপ্রধান ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

ব্রিটিশ সেনাপ্রধান ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে সাড়ে চার বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ৫ লাখ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ দাবি করেন। খবর এপির

ভিডিওবার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন বলেছেন,‘সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ।’

শুক্রবারের ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, ‘এসব নিহতেরঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে; আর এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া।’

তিনি বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে— নিহতদের এই সংখ্যা তা স্পষ্টভাবে তুলে ধরেন।’

তবে এ যুদ্ধে ইউক্রেনের কতজন নিহত হয়েছে সে বিষয়ে জানান নি তিনি।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com