• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের আরও ভালো সেবা দিতে ১১ কেভি ফিডারের আকার ছোট করা এবং অতিরিক্ত লোড কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন উন্নয়নকাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com