• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৫৬

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৫৬

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৫৬

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে জেলার সব থানায় মাদকবিরোধী অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার ও সাজা প্রদান করা হয়। সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশে জেলা পুলিশ ও ডিবি পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৯টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৪৯৫ পিস ইয়াবা এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ১০ জন মাদক ব্যবসায়ী এবং ৪৬ জন মাদকসেবীসহ ৫৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের, মোবাইল কোর্ট পরিচালনা এবং বিচারিক আদালতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আ/আ