• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজও শীর্ষ সারিতে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ দূষিত শহর হিসেবে অবস্থান করছে ঢাকা। এই মাত্রার বায়ুগুণকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে ২২৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে আইকিউএয়ারের প্রকাশিত তাৎক্ষণিক বায়ুমান সূচকে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার স্কোর ২০১। ১৬৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকার পঞ্চম স্থানে ১৫৪ স্কোর নিয়ে অবস্থান করছে মালয়েশিয়ার শহর কুচিং।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আ/আ