• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

একনেকে তিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০

একনেকে তিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

নতুন-পুরাতন এসব প্রকল্পে খরচ ধরা হয়েছে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। এরমধ্যে বিদেশি লোন ১ লাখ ২০ হাজার ৪৬৭ কোটি টাকা ও সরকারি কোষাগার থেকে খরচ করা হবে ৪৮ হাজার কোটি টাকা।

১২ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৭টি ও সংশোধিত প্রকল্প ৫টি বলে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় অনুমোদিত ১২টি প্রকল্প হলো, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ০৫টি প্রকল্প। এরমধ্যে প্রকল্প (১) ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’, প্রকল্প (২) ‘রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’, প্রকল্প (৩) ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)’, প্রকল্প (৪) ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট (১ম সংশোধিত)’, প্রকল্প (৫) ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) (১ম সংশোধিত)’ প্রকল্প।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প হলো (১) ‘বরিশাল সেনানিবাস, বরিশাল স্থাপন-২য় পর্যায়’ প্রকল্প (২) ‘খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ’ প্রকল্প।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প হলো ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ প্রকল্প।

রেলপথ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প হলো (১) নারায়ণগঞ্জ – গাজীপুর ইলেকট্রিক ট্রেন প্রকল্প (২) ‘বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন)’ প্রকল্প।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প হলো দ্য ইমপ্রুভ ওয়ার্কিং কনিডশন অ্যান্ড সোসাল প্রটেকশন ফর ওয়ার্কারস ইন টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ কোটি টাকার কম হওয়ায় পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন এমন ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com