• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

প্রেমিককে বিয়ে করায় তরুণীকে অপহরণ করল নিজ পরিবার, অতঃপর…

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮

প্রেমিককে বিয়ে করায় তরুণীকে অপহরণ করল নিজ পরিবার, অতঃপর...

প্রেমিককে বিয়ে করায় তরুণীকে অপহরণ করল নিজ পরিবার, অতঃপর…

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করায় ২১ বছর বয়সি এক তরুণীকে পরিবারের পাঠানো চার ব্যক্তি অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাকে নিয়ে পালানোর সময় একটি গাড়ি দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

অভিযোগ অনুযায়ী, রাজস্থানের মেলওয়াস গ্রামের বাসিন্দা পূজা প্রায় নয় মাস আগে ২৩ বছর বয়সি প্রেমিক ওম প্রকাশকে বিয়ে করেন। পরে তারা বেঙ্গালুরুতে চলে গিয়ে আগ্রহারা দাসরাহাল্লিতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, পূজার পরিবার তাদের বিয়েতে রাজি ছিল না। পরিবারের পক্ষ থেকে চারজনকে বেঙ্গালুরুতে পাঠানো হয় বলে অভিযোগ। তারা পূজাকে তার বাসা থেকে তুলে নিয়ে হুন্ডাই ভেন্যু গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পালানোর সময় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তারা একাধিক যানবাহনে ধাক্কা দেন। এতে ছয়জন আহত হন।

পরে সড়কে থাকা লোকজন গাড়িটির পিছু নিয়ে অভিযুক্তদের ধরে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন গাড়ি থেকে অভিযুক্তদের টেনে বের করছেন এবং তাদের মারধর করছেন।

এ ঘটনায় রাজস্থানের বাসিন্দা রাকেশ (৩১), করণ (২৫) ও আয়ানকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ থাকা আরেক ব্যক্তি সাদ্দাম পলাতক রয়েছেন।

দুর্ঘটনায় আহতরা হলেন পৃথ্বীরাজ (১২), ইয়াশিকা (৯), আমুল (৩৫), মণি (৬৪), জয়লক্ষ্মী (৫৭) ও সন্তোষ (৩৩)। তাদের মধ্যে জয়লক্ষ্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত হুন্ডাই ভেন্যু গাড়িটিও জব্দ করেছে।

আ/আ