• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রীর ইবিতে আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০

966665520120

প্রধানমন্ত্রীর ইবিতে আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানকে আহ্বায়ক করে ৪২ সদস্যের প্রস্তুতি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। কমিটি প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলসমুহের প্রভোস্ট, প্রশাসনিক দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউট, টিএসসিসি এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

এ বিষয়ে কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি।

কিছু উপকমিটি গঠন করা হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন আছে। সব মিলিয়ে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারব বলে আশা রাখছি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে আসবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com