• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তথ্যপ্রযুক্তি

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৪

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ বাজারে আনার পর দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’-এর বিক্রি আগের সপ্তাহের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যদিও শুরুতে অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ স্যামসাংয়ের নতুন ফোনের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে বাস্তবে এর উলটো চিত্রই দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, যেসব গ্রাহক অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আসার অপেক্ষায় ছিলেন, তারা দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিক্রি বাড়ার পেছনে মূলত মডেল দুটির তুলনামূলক দাম, ডিজাইন এবং সহজলভ্যতার মতো বিষয়গুলো বড় ভূমিকা রেখেছে।

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর দাম শুরু হয় প্রায় ১,৫৫০ ডলারে। অন্যদিকে, অ্যাপলের আইফোন ডুও-এর দাম রাখা হয়েছে প্রায় ২,৩৯০ ডলার।

এ ছাড়া সহজলভ্যতার দিক থেকেও স্যামসাং সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ তাদের ফোনটি ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে, যেখানে ‘আইফোন ডুও’ দেশটির বাজারে আনুষ্ঠানিকভাবে আসার কথা রয়েছে আগামী ১৬ অক্টোবর।

স্যামসাংও এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রমোশনাল অফার বা প্রচারণার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করছে।

তবে এই পরিসংখ্যানটি শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারের সাপ্তাহিক পরিবর্তনের একটি চিত্র এবং এর মাধ্যমে বৈশ্বিক বাজারের পরিস্থিতি বিবেচনা করা মোটেই সমীচীন নয়।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com