• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪০
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪০

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসুর ভিপি, জিএস ও এজিএস। সাক্ষাৎকালে সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে ডাকসুর মেয়াদ সম্পন্ন করায় তিনি ছাত্র নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একইসঙ্গে ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার নিজ বাসভবনে সাক্ষাৎ করেছেন ডাকসুর নেতারা।

এসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্য ডাকসু কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমে প্রশাসন কর্তৃক অসহযোগিতা ও বাধা প্রদান এবং ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার জন্য ডাকসু নেতৃবৃন্দের দাবির সঙ্গে তিনি একাত্মতা পোষণ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

আ/আ