• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫০
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করতে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাইনে দাঁড়িয়ে ছিলেন-এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা এবং ভিডিওর ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন।

মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করার জন্য জিয়াউর রহমান লাইনে দাঁড়িয়ে ছিলেন, এ ভুল তথ্য বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে শনাক্ত করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। ১৯৪৭ সালে তখন তার বয়স ছিল মাত্র ১১। আর করমর্দনকারী ব্যক্তি একজন যুবক। যা দাবির সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি অফিশিয়াল মিডিয়া রিসার্চ এণ্ড অ্যানালাইসিস টিম বাংলাফ্যাক্ট, যে’টি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিপূল সংখ্যক ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com