• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগছে’

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩

জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগছে’

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘জামায়াতসহ এগারো দলীয় জোটকে আমি বলব- আপনারা লং মার্চ আয়োজন করছেন। যদি এটি সত্যিই জনকল্যাণমুখী কর্মসূচি হতো, তবে আপনারা ঢাকা থেকে রংপুর পর্যন্ত পায়ে হেঁটে যেতেন।’

পরোক্ষভাবে নাসির উদ্দিন পাটোয়ারীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগছে। তিনি আওয়ামী লীগের মালিকানাধীন একটি প্রাডো গাড়িতে চড়ে লং মার্চ করছেন। লং মার্চের সমাবেশে তিনি অট্টহাসি ও মানুষকে উসকানি দিচ্ছেন।’

শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বিআরইউআর)-এর ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জামায়াতকে বলব- আপনারা এমন উসকানি দিয়ে কিংবা লং মার্চকে ‘লং ড্রাইভে’ পরিণত করে রংপুরে আসবেন, তা আমরা প্রত্যাশা করি না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, বিএনপির জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান বাদল ও মো. লিটন পারভেজ, বিআরইউআর-এর প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং বিআরইউআর ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন।

এর আগে রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

এরপর তিনি হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com