• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১০
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১০

সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮

সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী। দেশটির তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে।

ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাইজের আল-ওয়াজিয়াহ এলাকায় সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে সামরিক সূত্র জানায়, আল-ওয়াজিয়াহ জেলার বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় হুথিদের বেশ কয়েকটি যানবাহন ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সেনাবাহিনীর দাবি, তাইজ এবং লোহিত সাগরের বন্দরনগরী মোকায় হুথিদের সরবরাহপথ ও সামরিক অবস্থানেও বিমান হামলা চালানো হয়েছে।

এক দিনে ৬৮ জন নিহতের দাবি

নতুন করে সংঘর্ষ শুরুর আগে গত ২৪ ঘণ্টার লড়াইয়ে ৬৮ জন নিহতের খবর জানিয়েছে উভয় পক্ষের সামরিক সূত্র। এ তথ্য জানিয়েছে এএফপি।

ইয়েমেনের সরকারি এক কর্মকর্তা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ সরকারি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে হুথিদের সামরিক সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও স্থলযুদ্ধে তাদের ৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন।

২০২২ সালে ঘোষিত একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে নতুন করে সহিংসতা বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী, হুথি এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

তাইজ বর্তমানে সংঘাতের অন্যতম প্রধান ফ্রন্টে পরিণত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সৌদি আরবের অভিযোগ, চলতি সপ্তাহে হুথিরা মক্কা নগরীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। এতে দীর্ঘদিনের ইয়েমেন সংঘাতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com