আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে ইস্ট লন্ডনের অস্থা অফিসে যুক্তরাজ্য যুবদলের অধিনস্থ গ্রেটার ম্যানচেস্টার,ম্যানচেস্টার সিটি এবং কভেন্ট্রি যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটি গুলোতে গ্রেটার ম্যানচেস্টারে ইসলাম উদ্দিন জনিকে সভাপতি,মোহাম্মদ হেলাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং সুহাদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি,ম্যানচেস্টার সিটিতে জিল্লুল হক খানকে সভাপতি,আ ন ম নাজমুল হোসেন(সুমন)কে সাধারণ সম্পাদক এবং সৈয়দ শুভকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং কভেন্ট্রিতে মোঃ আব্দুল আলীমকে সভাপতি,মোঃ কামাল আহমেদকে সাধারণ সম্পাদক এবং শাহীন সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
যুক্তরাজ্য যুবদলের রিজওনাল জোন ২ এর সহ সভাপতি রাকিব আলী,সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম এবং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাছরুল হোসেন এবং রিজিওনাল জোন ৩ এর সহ সভাপতি আনিছুর রহমান,সহ সাধারণ সম্পাদক মনির আহমদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং সহ সাংঠনিক সম্পাদক নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিক ভাবে উক্ত জোনাল কমিটি গুলো গঠন করা হয়।













