• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সোনারগাঁয় আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১২
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১২

সোনারগাঁয় আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের আয়োজিত মিছিলে যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মশাল মিছিলে অংশ নেন।

মশাল মিছিলে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুবদল নেতা রাকিবুল হাসান, কাউছার আহমেদ, সোহেল রানা, হযরত আলী রানা, আল-আমিন, ওমর ফারুক টিটু, জহিরুল ইসলাম জনি, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মশাল হাতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

সংক্ষিপ্ত সভায় বক্তব্যে যুবদল নেতারা বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। অন্যায়, অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।